দুর্গাপুর। বাংলার মন্ত্রী অগ্নিমিত্রা পাল মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন যে প্রতিবাদের নামে দেশে যে দেশবিরোধী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, ভারত-বিরোধী লোকেরা সক্রিয় হচ্ছে, মা দুর্গা যেন তাদের বিনাশ করেন। যেভাবে দুর্গতিনাশিনী রাক্ষস বধ করেছিলেন, ঠিক তেমনি মা দুর্গার কাছে ওই 'ভারত-বিরোধী শক্তিগুলোকে' শেষ করে দেওয়ার প্রার্থনা জানিয়েছেন তিনি। তিনি বলেন, "ভারত-বিরোধী শক্তিগুলোর অন্ত করো মা। সেই অপরাধীদের অন্ত করো যারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু ভাবেনি।" তিনি দুর্গাপুর সিটি সেন্টারে একটি প্রাক-পূজা উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তিনি ভারত-বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে কড়া বার্তা দেন।
তিনি বলেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো দেশ এগিয়ে চলেছে। দেশ শক্তিশালী হচ্ছে। কিন্তু দেশের এই পথে যারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, মা আপনি তাদের শেষ করে দিন। মা দুর্গা সেই মানুষগুলোর অন্ত করুন যারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু ভাবেনি। এই ধরনের শক্তিগুলো যেন সারা দেশ এবং রাজ্য থেকে মুছে যায়, এটাই আমার প্রার্থনা। এদিন তিনি সিটি সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাজি পোড়ানো উপভোগ করেন। রাজ্যের মানুষকে দুর্গাপূজার শুভেক্ষাও জানান। উৎসবের দিনগুলোতে সতর্ক থাকারও আবেদন জানান তিনি। তিনি বলেন যে পূজার সময় জরুরি পরিষেবা চালু থাকবে। পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরাও রাস্তা থেকে পরিস্থিতির ওপর নজর রাখবেন। তবে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। পরিবেশ রক্ষায় সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকা মেনে চলার বার্তাও দেন তিনি।

