রাঁচি: ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি এমএস সোনাক বুধবার তিনজন নবনিযুক্ত বিচারপতিকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। এর আগে, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সত্যপ্রকাশ সিনহা তিন বিচারপতির নিয়োগ সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশ হিন্দি ও ইংরেজিতে পড়ে শোনান। এরপর প্রধান বিচারপতি এমএস সোনাক মনোজ প্রসাদ, অখিল কুমার এবং রাম শর্মাকে শপথবাক্য পাঠ করান।
বিচারপতি মনোজ প্রসাদ এবং রাম শর্মা ইংরেজিতে এবং অখিল কুমার হিন্দিতে শপথ নেন। এরপর প্রধান বিচারপতি তিন বিচারপতির হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভকামনা জানান। এই সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল রোহিতাশ্য রায়, অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার, সাধারণ সম্পাদক নবীন কুমার, অতিরিক্ত সলিসিটর জেনারেল প্রশান্ত পল্লব সহ অন্যান্য আইনজীবী এবং হাইকোর্ট রেজিস্ট্রির পদাধিকারীরা। এ ছাড়া মুখ্যসচিব ও ডিজিপি সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

